• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ কক্সবাজারে দৃষ্টিপ্রতিবন্ধীর চুরি হওয়া মালামাল উদ্ধার করল সদর থানা পুলিশ, গ্রেপ্তার ১ ঈদগাঁও ও মহেশখালীর মাতাবাড়ীতে অবশেষে অনুমোদিত হলো ২ নতুন ফায়ার স্টেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল কক্সবাজার রামুর খুনিয়াপালংয়ে ওষুধবাহী গাড়ি ও সিএনজি সংঘর্ষ: নিহত ১, আহত ৪ উখিয়ায় নাশকতার মামলায় জুলাই আন্দোলনকারী ছাত্র ও ব্যবসায়ী কারাগারে: মূল আয়োজকরা ধরাছোঁয়ার বাইরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযান: ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ভোটের পর নেতারা গায়েব! টেকনাফের জুম্মাপাড়ায় সড়ক সংস্কারের অভাবে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ২৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

টেকনাফে প্রতিনিধি: মিসবাহ উল্লাহ,

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকায় যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এলজিইডি (LGED) সড়কটির দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না থাকায় স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা অবর্ণনীয় দুর্ভোগে রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা এই সড়কটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিনের এই যাতায়াত সংকট, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ক্ষোভে ফুসে উঠছেন স্থানীয় সাধারণ মানুষ।
​সরেজমিনে ও অনুসন্ধানে জানা গেছে, জুম্মাপাড়ার প্রধান সড়ক জুড়ে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য বিপজ্জনক গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি ও কাদা জমে একাকার হয়ে যায়, যা পথচারী ও যানবাহন চলাচলের জন্য সরাসরি এক ফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানো কিংবা দৈনন্দিন কাজের জন্য জরুরি যাতায়াতে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে হাজারো মানুষকে।
​এলাকাবাসীর অভিযোগ, ভোটের সময় জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতারা একের পর এক আশ্বাসের বন্যা ভাসালেও নির্বাচনের পর তা আর আলোর মুখ দেখে না। তারা নিজেদের রাজনৈতিক হিসাব-নিকাশ ও প্রভাব বিস্তারে ব্যস্ত থাকলেও জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানে তাদের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায় না। নির্বাচিত প্রতিনিধিদের এমন নীরবতা ও উদাসীনতাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলেই মনে করছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
​ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা নিরাপত্তাহীনতা আর এই বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগে আছি, অথচ আমাদের কষ্ট দেখার যেন কেউ নেই। নেতারা ব্যস্ত থাকেন শুধু নিজেদের স্বার্থ নিয়ে। ভোটের সময় কত মিষ্টি কথা, অথচ কাজের বেলায় সবাই নিখোঁজ।”
​এমন উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয়দের দৈনন্দিন জীবন এখন গভীর অনিশ্চয়তায় পড়েছে। সড়কটির দ্রুত সংস্কার ও এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছে জুম্মাপাড়াবাসী। একইসঙ্গে অবিলম্বে সড়কটি সরেজমিনে পরিদর্শন করে একটি টেকসই সমাধানের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd