• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

বুধবার বেলা সাড়ে ১১টায় মৃত্যুবরণ করলেন চিত্রনায়ক ইলিয়াস জাভেদ

নিউজ ডেস্ক। / ২৩৬ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬


ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্রের সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ পরপারে গমন করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করার পর আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ক্যানসার রোগে ভুগছিলেন। তার স্ত্রী ও চিত্রনায়িকা ডলি চৌধুরী জানান, সকালে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। শরীর ঠান্ডা হয়ে যাওয়ার পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইলিয়াস জাভেদ ১৯৬০-এর দশক থেকে চলচ্চিত্রে সক্রিয় ছিলেন। উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেকের পর তিনি প্রায় ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ‘নিশান’সহ তার অভিনীত অনেক ছবি দর্শকদের মনে দাগ কেটেছে। নৃত্য পরিচালক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন।
তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দসহ তার আত্মার শান্তি কামনা করে দোয়া করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd