• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকদের থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা,পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ক্লাস এইট পাস না করেই স্মার্টফোনের জোরে সাংবাদিক! সংসদে ক্ষোভ জয়নুল আবেদিনের এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা, প্রতিবাদে কক্সবাজারে এনসিপির সমাবেশ উখিয়ায় প্রয়াত শ্রদ্ধাসেন ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন তিতাস শেখ হত্যা মামলা: চার আসামি ৫ দিনের রিমান্ডে, আদালতে পাঁচজনের জবানবন্দি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম হলেন রামু ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আফিয়া টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন অভিযান: ৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্রিটিশ আইনপ্রণেতাদের চিঠি টেকনাফের পাহাড়গুলো অপরাধীদের অভয়ারণ্য: অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর উখিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১২

টেকনাফের পাহাড়গুলো অপরাধীদের অভয়ারণ্য: অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন পাহাড় এখন অপরাধীদের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। হ্নীলা ও টেকনাফ সদরসহ বিভিন্ন ইউনিয়নের পাহাড়ি এলাকা এবং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন অঞ্চলে গড়ে ওঠা মানবপাচারকারী,ইয়াবা ব্যবসায়ী ও সশস্ত্র ডাকাতদলের অবৈধ আস্তানাগুলো অবিলম্বে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা।

​সাম্প্রতিক সময়ে পাহাড়ি এসব আস্তানা কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় টেকনাফের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, টেকনাফের বিস্তীর্ণ পাহাড়ি জনপদ অপরাধীদের নিয়ন্ত্রণে চলে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো—

হ্নীলা ইউনিয়ন: নেচারি পার্কের পাহাড়, রঙ্গীখালীর পাহাড়, আলীখালীর পাহাড়, জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়, মোচনী রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়, লেদার রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়, পানখালীর পাহাড় এবং উলুচমারি এলাকা।

টেকনাফ সদর ইউনিয়ন: হাবির ছড়ার পাহাড় ও রাজার ছড়ার পাহাড়।

বাহারছড়া ইউনিয়ন: নোয়াখালী বাঘঘোনা বাজার এলাকার পাহাড়, জুম্মাপাড়া এলাকার পাহাড়, কচ্ছপিয়ার পাহাড় এবং শীলখালীর পাহাড়।

টেকনাফ পৌর এলাকা: পৌরসভার নাইট্যংপাড়ার পাহাড়সহ বিভিন্ন পাহাড়ি অঞ্চল।

অভিযোগ রয়েছে, উল্লিখিত পাহাড়ি এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ও কুখ্যাত ডাকাতদল সক্রিয় রয়েছে। দুর্গম পাহাড়ি গুহা ও আস্তানায় অপহৃত সাধারণ মানুষকে জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া রাতের আঁধারে ইয়াবা ও অস্ত্র চোরাচালান, ডাকাতি এবং নিরীহ লোকজনকে ধরে নিয়ে নির্যাতনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে এই চক্রগুলো।

​রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের পাহাড়ি অঞ্চলে অপরাধপ্রবণতা আরও বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘন জঙ্গলে আস্তানা গেড়ে অপরাধীরা আইনপ্রয়োগকারী সংস্থার চোখের আড়ালে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। ফলে স্থানীয় কৃষক, খেটে খাওয়া মানুষ এবং পাহাড়ি জনপদের বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। দিনের বেলাতেও অনেকেই পাহাড়ি পথে চলাচল করতে ভয় পান।

ভুক্তভোগী টেকনাফবাসীর ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়ি এসব আস্তানা অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অপরাধীরা বারবার পার পেয়ে যাওয়ায় তাদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষের জীবন ও জীবিকা রক্ষার্থে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

​টেকনাফবাসীর পক্ষ থেকে যৌথ বাহিনীর মাধ্যমে সাঁড়াশি অভিযান চালিয়ে টেকনাফের প্রতিটি পাহাড়ে গড়ে ওঠা অবৈধ মানবপাচারকারী ও ডাকাতদলের আস্তানাগুলো চিহ্নিত করে সম্পূর্ণরূপে ভেঙে পুড়িয়ে দেওয়ার জোরালো দাবি জানানো হয়েছে। পাশাপাশি, পাহাড়ি অপরাধের মূলোৎপাটন করতে স্থায়ীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প স্থাপন ও নিয়মিত টহল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd