• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন

অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। বুধবার (৪ নভেম্বর) দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালি ঘোনারপাড়া এলাকার দুটি বসতবাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট দুই মাদক কারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালি ঘোনারপাড়া এলাকায় দুই মাদক কারবারির বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে সোনামনি (২৫) নামে এক ব্যক্তির বসতবাড়ি থেকে ১০ হাজার পিস এবং জিল্লুর রহমান ওরফে কালু (১৯) নামে অপর এক ব্যক্তির বসতবাড়ি থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এসআরবি-১৫ জানায়, আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুই মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পলাতক দুই আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd