• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক

গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও

নিউজ ডেস্ক। / ২৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার দীর্ঘদিন ধরেই মূল দায়িত্বটি পালন করে আসছেন নারীরা। মুলত জন্মনিয়ন্ত্রণ করে নারীরা। তবে এবার সেই ধারণায় পরিবর্তন নিয়ে আসছেন গবেষকরা। কনডম বা অন্যান্য স্থায়ী পদ্ধতি ছাড়াও খুব দ্রুত পুরুষদের জন্য আসছে মুখে খাওয়ার জন্মনিয়ন্ত্রক বড়ি বা ‘মেল কনট্রাসেপটিভ পিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়েল কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা এই নতুন ওষুধটি আবিষ্কার করতে চলেছেন। তাদের দাবি, বিশেষ এই ট্যাবলেট খাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই পুরুষের শুক্রাণুর গতি সাময়িকভাবে থেমে যাবে। ফলে গর্ভধারণের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।
কীভাবে কাজ করবে এই বড়ি?
নারীদের গর্ভনিরোধক বড়ির মতো এটি নিয়মিত খাওয়ার প্রয়োজন নেই। যৌনমিলনের ঠিক ৩০ মিনিট আগে পুরুষদের এই বড়ি খেতে হবে। ওষুধটি খাওয়ার পর টানা ৬ থেকে ৮ ঘণ্টা এর কার্যকারিতা বজায় থাকবে।

গবেষকরা জানান, এই ওষুধটি খাওয়ার ফলে ‘এসএসি’ নামক একটি বিশেষ উৎসেচকের ক্ষরণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সাধারণত এই উৎসেচকটির সাহায্যেই শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর দিকে এগিয়ে যায়। উৎসেচকের কার্যকারিতা বন্ধ থাকায় শুক্রাণুগুলো নিজেদের গতিশীলতা হারিয়ে ফেলে এবং ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd