• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক টেকনাফে মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি ও চক্রের সদস্য আবদুল করিম, সাং: উত্তর কচ্ছপিয়া, বাহারছড়া, টেকনাফ, এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার কক্সবাজারে ইয়াবাসহ আটক মো. ওমর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ইনানী সৈকতে নলকূপে মিলল গ্যাস, মিটার বসিয়ে পরিমাপের সিদ্ধান্ত-ইউএনও পান্না আকতার

​দাবি আদায় না হওয়ায় সাজেক সড়কে আবারো অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক

নিউজ ডেস্ক। / ৫১ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

রাঙামাটি/সাজেক:

তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন সড়কে আবারো অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী এসোসিয়েশন’।

​আজ বুধবার (২১ অক্টোবর) সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান।

​বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, তাদের উত্থাপিত তিন দফা দাবি বাস্তবায়নে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা পুনরায় এই কঠোর কর্মসূচির পথ বেছে নিয়েছেন। সড়ক অবরোধ চলাকালে সাজেক পর্যটন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

​এর আগে দাবি আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলনরত সংগঠনগুলো রূপরেখা দিলেও তা বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি বলে বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করেন যৌথ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd