• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৩ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত ২টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী লালুর মাছের ঘের এলাকায় এ অভিযান চালায়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় মিয়ানমার থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফাঁকা গুলি ছোড়ে টহল দল। পরে তিনি তার কাছে থাকা একটি পলিব্যাগ লালুর মাছের ঘেরের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে পলিব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী চারটি কাটের মধ্যে আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
বিজিবি জানায়, ঘটনাস্থলে বিস্তারিত তল্লাশি চালিয়েও ইয়াবা ছাড়া আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
৬৪ বিজিবির অধিনায়ক বলেন, ইয়াবা সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd