• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার

চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

বিশেষ প্রতিনিধি / ১৩ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ গুলিসহ সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে চকরিয়া থানা পুলিশের একটি চৌকস দল বদরখালী ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

​পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর রাতে বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়া পাড়া এলাকায় একদল দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। রাত গভীর থাকায় পুলিশ সদস্যরা প্রায় ২ কিলোমিটার দুর্গম পথ পায়ে হেঁটে কৌশলে ঘটনাস্থল ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে ধাওয়া করে ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো—রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), মোঃ সাগর রানা ওরফে শুটার সাগর (২০) ও জহুরা বেগম (৪৫)।

​প্রথম অভিযান শেষে গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা ১টি দেশীয় তৈরি দুইনালা রাইফেল, ১টি একনালা রাইফেল, ১টি শর্টগান, ৫৮ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড কার্তুজের খোসা, ১টি ক্লিনিং রড এবং অস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

​পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালকাচা পাড়া এলাকায় ২য় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে শহর বানু (৫৫) নামের এক নারীকে গ্রেফতার করা হয় এবং তার বসতঘরের পেছনের পুকুর থেকে একটি প্লাস্টিকের বস্তায় লুকানো ৭৬৭ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। দুটি অভিযানে সর্বমোট ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

​চকরিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ডাকাত চক্রটি গোপন আস্তানায় অবৈধ অস্ত্র ও গুলি তৈরি করে অন্যান্য ডাকাত দলের কাছে ভাড়া দিত। এছাড়াও তারা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় রোড ডাকাতি, মাছের ঘের দখল ও এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।

​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে পৃথক মামলার প্রক্রিয়াদিন। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd