• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ

চকরিয়ায় যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৭৪ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সিনিয়র রিপোর্টার: কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া সরকারি কলেজের মেইন গেট সংলগ্ন যাত্রী ছাউনির পেছনের জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করে।
র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানাধীন ৯ নম্বর লক্ষ্মারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাব-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল যাত্রী ছাউনির পেছনের জঙ্গলে তল্লাশি চালায়। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করে।
র‌্যাবের ভাষ্য, উদ্ধার করা অস্ত্রটি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে অস্ত্রটির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd