সিনিয়র রিপোর্টার: কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র্যাব-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া সরকারি কলেজের মেইন গেট সংলগ্ন যাত্রী ছাউনির পেছনের জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করে।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানাধীন ৯ নম্বর লক্ষ্মারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। অভিযানে র্যাব-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল যাত্রী ছাউনির পেছনের জঙ্গলে তল্লাশি চালায়। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করে।
র্যাবের ভাষ্য, উদ্ধার করা অস্ত্রটি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে অস্ত্রটির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।