• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক: টেকনাফ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৪২ কোটি টাকার ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

উখিয়া সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ টেকনাফের জোনায়েত ও মিজানুর আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৯০ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সিনিয়র রিপোর্টার” কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ দুই তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উখিয়া ৬৪ বিজিবির অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবনিয়া ডাম্পার রোডের রুবেলের কাঠি সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালায়।
আটকরা হলেন—টেকনাফ থানার কাটাখালী গ্রামের মো. সৈয়দ আকবরের ছেলে জোনায়েত (১৮) ও মো. ইউনুসের ছেলে মিজানুর রহমান (১৮)।
বিজিবি জানায়, আধিপত্য টহল পরিচালনার সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় টহল দলের। তাদের চ্যালেঞ্জ করা হলে তারা রুবেলের ঘেরের পানিতে ইয়াবা পুঁতে রেখে দ্রুত মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের ঘেরাও করে আটক করেন।
পরে আটক দুই তরুণকে সঙ্গে নিয়ে রুবেলের ঘেরের পানিতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের দুটি কার্টন থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক দুই তরুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd