• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক: টেকনাফ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৪২ কোটি টাকার ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ৬০০ কেজি সার ও সয়াবিন তেলসহ আটক ১

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮৩ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সাইফুল ইসলাম (২৭) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৭টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল আনজুমানপাড়া-বালুখালী খালের পাড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।
আটক সাইফুল ইসলাম কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়া এলাকার সব্বির আহম্মেদের ছেলে।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া-বালুখালী খালের পাড়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজন ব্যক্তি আনজুমানপাড়া এলাকা থেকে মালামাল নিয়ে বালুখালী খালের পানিতে ভাসিয়ে মিয়ানমারের দিকে পাচারের চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি মালামাল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা সাইফুল ইসলামকে আটক করেন।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে সার, তেলসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
৬৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় বাসিন্দাসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd