• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২

উখিয়ার আনজুমানপাড়া ও পালংখালীর দুই যুবক মিয়ানমারে সার-তেল পাচারকালে বিজিবির হাতে আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ছয় বস্তা ইউরিয়া সার ও ২০ লিটার সয়াবিন তেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল আনজুমানপাড়া-বালুখালী খালের পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন—আব্দুর রহমান (২০), আনজুমানপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং মো. আলী (২৪), পালংখালী এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া বালুখালী খালের পাড়ে অবস্থান নেয়। পরে আনুমানিক আড়াইটার দিকে দুই ব্যক্তি আনজুমানপাড়া থেকে মালামাল নিয়ে বালুখালী খালের পানিতে ভাসিয়ে ইউরিয়া সার ও সয়াবিন তেল মিয়ানমারে পাচারের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ছয় বস্তা ইউরিয়া সার ও ২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
৬৪ বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে সার, তেলসহ বাংলাদেশি বিভিন্ন পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে জন্য নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি চোরাকারবারিদের শনাক্ত করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের নিরুৎসাহিত করা হচ্ছে।
বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd