• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

উখিয়ায় ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উখিয়া থানাধীন বালুখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট চেকপোস্ট (উখিয়া ঘাট) সংলগ্ন পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
র‌্যাব-১৫ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চেকপোস্টে একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় সিএনজির পেছনের আসনে থাকা দুই যাত্রীর কাছে থাকা একটি চটের ব্যাগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে নুরুল ইসলাম ব্যাগে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে ব্যাগটি তল্লাশি করে ৫০ বোতল ফেয়ারডাইল (ফেনসিডিল) উদ্ধার করা হয়।
আটকরা হলেন—টেকনাফের হোয়াইক্যং মাঝেরপাড়ার জামাল মোস্তফার ছেলে নুরুল ইসলাম (২৩) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা, বর্তমানে টেকনাফের উলুবুনিয়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা রাফিয়া বেগম (২৮)।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য অবৈধভাবে পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd