• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অপসাংবাদিকতা: একজন সাংবাদিকের একাধিক কার্ড, প্রশ্নবিদ্ধ গণমাধ্যমের পেশাদারিত্ব হ্নীলা রঙ্গিখালী পাহাড়ে বনায়ন কার্যক্রম পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী কক্সবাজারে ৩৪ বিজিবির অভিযান: ঘুমধুম সীমান্তে বিদেশি অস্ত্র, গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার নদীপথে ইয়াবা পাচারকালে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুইজন আটক এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫%, শীর্ষে ঢাকা ও তলানিতে মাদ্রাসা বোর্ড হোয়াইক্যং চেকপোস্টে বাস তল্লাশি, ১৫৮০ পিস ইয়াবাসহ টেকনাফের দরগাপাড়ার যুবক গ্রেপ্তার ডাকাতকে আঁকড়ে ধরে গুরুতর আহত যুবক, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রামুতে দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে বদলে গেল আমতলীয়া পাড়ার সড়ক উখিয়ায় ২৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা থাইংখালীতে দুই মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগ: মায়ের বুকফাটা কান্না

হোয়াইক্যং চেকপোস্টে বাস তল্লাশি, ১৫৮০ পিস ইয়াবাসহ টেকনাফের দরগাপাড়ার যুবক গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২০ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ শাহীন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং চেকপোস্টে এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
গ্রেপ্তার শাহীন টেকনাফ থানাধীন দরগাপাড়া গ্রামের মো. আবদুল হাকিমের ছেলে।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবির টহল দল বাসটিতে তল্লাশি চালায়। এ সময় বাসের সর্বশেষ সিটে বসা শাহীনকে সন্দেহজনক মনে হলে তাকে ও আশপাশের সিট তল্লাশি করা হয়।
একপর্যায়ে তার সিটের পেছন থেকে কালো পলিথিনে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে শাহীন টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় ওই যাত্রী, বাসের চালক, হেলপার ও বাসটি আটক করে ব্যাটালিয়ন সদর দপ্তরে নেওয়া হয়। পরবর্তীতে বাস, চালক ও হেলপারকে মুচলেকা নিয়ে পালকি পরিবহনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd