• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের বিলোপ হয়নি’: আসিফ মাহমুদ কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে অপহরণের শিকার ৩ রোহিঙ্গা উদ্ধার, আটক ১ পাকিস্তানি টিভিতে শাহরিয়ার কবির: ‘শেখ হাসিনাকে আশ্রয় ও বক্তব্য দিতে দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কক্সবাজারে পাহাড় ধস: মেরিন ড্রাইভে যান চলাচল স্বাভাবিক করতে সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা, বাংলা মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১ ভুয়া জন্মনিবন্ধন মামলায় সাবেক ইউপি সচিবের কারাদণ্ড, খালাস পেলেন চেয়ারম্যান টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি আইস জব্দ শিশু শিক্ষার্থীকে বলাৎকার: মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার রামুতে আভিযানিক দল: অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে অপহরণের শিকার ৩ রোহিঙ্গা উদ্ধার, আটক ১

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১২ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড় এলাকায় অভিযান চালিয়ে অপহরণের শিকার তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। এ ঘটনায় অপহরণচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং উখিয়া থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে র‍্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফের একটি দল অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে ৪ আগস্ট রাত প্রায় ৯টা ১০ মিনিটে টেকনাফের মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আয়াছ (১৮), মো. ইয়াছিন (২৮) ও জোবাইর (২৫)।
র‍্যাবের দাবি, উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, গত ৩০ জুলাই টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্পে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে তারা অপহৃত হন। এরপর তাদের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একই সঙ্গে তাদের পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পাওয়ায় তাদের ওপর নির্যাতনের মাত্রা বাড়ানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের মুচনী রেজিস্টার-১ নম্বর ক্যাম্পের ব্লক-ডি এলাকার বটগাছতলা এলাকায় অভিযান চালিয়ে হাফেজ আহম্মেদ (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপহরণচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। চক্রের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
র‍্যাব আরও জানায়, এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে এবং উদ্ধার হওয়া তিনজনকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd