• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কলাতলীতে কোটি টাকার সরকারি জমি দখলের উৎসব, নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন মুসলিম বন্ধুর জানাজাস্থলে ফুল হাতে দাঁড়িয়ে বৌদ্ধ তরুণ-খাগড়াছড়িতে দুই বন্ধুর আবেগঘন বিদায়ের গল্প উখিয়ার নলবনিয়ার ভুট্টো ও আমির হামজা ১ লাখ ইয়াবাসহ আটক কিশোরকে গুম করে ৩ লাখ টাকা দাবি: শেষ রক্ষা হলো না জালের আড়ালে থাকা জামাল হোসেনের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী’র সাথে ঝগড়া দিয়ে ছেলেকে জ/বা/ই করে হ/ত্যা করলো বাবা বিচারহীনতার ১৪ বছর: ২০১২ সালের সেই অভিশপ্ত রাতে স্তব্ধ হয়েছিল রামু, আজো থামেনি কান্না জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, উখিয়ায় ২ লাখ পিস উদ্ধার চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পরে ( বিএনপি) ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র ফেলে পালালো ডাকাত সর্দার সোহেল রানা উখিয়ায় গভীর রাতে অবৈধ গাছ কাটার সময় বনবিভাগের অভিযানে একজন আটক

বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ৭৯ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীর দক্ষিণ চরপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। চলমান বর্ষা মৌসুমে কাদা ও পিচ্ছিলতায় সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থী, বয়স্ক, নারী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়রা জানান , ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরপাড়া সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে। এছাড়া স্থানীয় বাসিন্দারা ঈদগাঁও বাজার ও আশপাশের উপবাজারে যাতায়াতের জন্য এ সড়কটিই ব্যবহার করেন। তবে টানা বৃষ্টিতে সড়কজুড়ে কাদা জমে যাওয়ায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, শুকনো মৌসুমেও সড়কটি চলাচলের জন্য কষ্টসাধ্য হলেও বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদাময় ও সরু সড়কের দুই পাশে জলাশয় থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা সাইফুল খাঁন রিপন বলেন, “জেলার মধ্যে এর চেয়ে খারাপ যোগাযোগ সড়ক আর আছে বলে মনে হয় না। দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।”

গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল বলেন, “দক্ষিণ চরপাড়া সড়কটি এখন প্রায় চলাচলের অযোগ্য। শিক্ষার্থীরা প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি।”

স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ জানান, ১৯৯১ সালের পর থেকে আজ পর্যন্ত দক্ষিণ চরপাড়া সড়কে ইটও বসানো হয়নি। ফলে দীর্ঘদিন ধরে সড়কটি কাদাময় অবস্থায় রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এ যোগাযোগ সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হোক। এ বিষয়ে এলাকার কৃতী সন্তান ও সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd