• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ১৫ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঈদগাঁও প্রতিনিধি

ঈদগাঁওতে প্রাইভেট কারে পাচারকালে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১৫, কক্সবাজার। এসময় পাচারে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয় এবং চালকসহ দুজনকে আটক করা হয়।

শুক্রবার (৩১জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও কলেজ গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় আনসার সদস্য নুরুল আমিন জানান, সকালে সাদা রঙের কক্সবাজারগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩৪-৭২১৭) ঐ স্থানে থামে। গাড়িতে থাকা ব্যক্তিরা স্থানীয় একটি দোকানে নাস্তা করতে বসেন। এ সময় গাড়িটিকে অনুসরণ করা ডিবির একটি দল সেটি আটকে রাখে। কিছুক্ষণ পর র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি তল্লাশি শুরু করে।

তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতর থেকে কম্বল মোড়ানো বড় আকারের দুটি লাগেজ উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে লাগেজ দুটি খুললে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়।
পরে র‍্যাব গাড়ির চালক ও গাড়িতে থাকা অপর একজনকে আটক করে। জব্দকৃত গাড়িসহ তাদের কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হয়। আনসার সদস্য নুরুল আমিন আরও জানান, তার ধারণা উদ্ধার করা গাঁজার পরিমাণ কয়েক মণ হতে পারে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, র‍্যাব কর্তৃক বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও দুজনকে আটকের বিষয়ে তিনি অবগত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd