• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ

একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ২২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে একই রাতে দুটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সশস্ত্র ডাকাতরা দুটি বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে পশ্চিম পোকখালীর বাসিন্দা মোহাম্মদ হোছন (দাড়ি মাছন)-এর বাড়িতে ৫–৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

একই রাতে পাহাশিয়াখালী টেকপাড়ায় নুরুচ্ছফা মেম্বারের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ওই বাড়ি থেকে ৩০ ভরিরও বেশি স্বর্ণালংকার লুট হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল ৫ থেকে ৬ জন। তারা তিনটি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে আসে এবং ভোর আনুমানিক ৪টার দিকে পোকখালী মালমুরা হয়ে চৌফলদণ্ডী সড়ক অথবা মালমুরাপাড়া হয়ে মুসলিম বাজার–ঈদগাহ সড়ক কিংবা ইসলামপুর সড়ক ব্যবহার করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পোকখালী ইউনিয়ন, ঈদগাঁও উপজেলা এবং সংশ্লিষ্ট সড়কসংলগ্ন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভোর ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ধারণ করা বাসা বা দোকানের সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীদের কোনো তথ্য বা চিত্র পাওয়া গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী অথবা ভুক্তভোগী পরিবারের কাছে জানাতে অনুরোধ করা হয়েছে।

ডাকাতদের শনাক্ত করতে কার্যকর তথ্য প্রদানকারী ব্যক্তিকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে ভুক্তভোগী পরিবার।

একই রাতে পরপর দুটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় পোকখালী ইউনিয়নজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd