• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ১১৯ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

টেকনাফে প্রতিনিধি :মিসবাহ উল্লাহ,

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী এলাকায় এই অভিযান চালিয়ে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​আটককৃতরা হলেন জাদীমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং তারা সম্পর্কে দুই সহোদর বোন।
​কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সীমান্ত পথে মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে—এমন খবরের ভিত্তিতে কেরুনতলী এলাকায় কোস্ট গার্ডের একটি আভিযানিক দল বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই নারীকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছে থাকা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
​সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার ও যেকোনো ধরনের অবৈধ চোরাচালান বন্ধে কোস্ট গার্ডের এমন কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd