• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

প্রেমের ফাঁদে প্রবাসী ভাতিজা,ভাতিজার গোপনাঙ্গ কেটে চাচি উধাও

বিশেষ প্রতিনিধি / ৪৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় পরকীয়া সংক্রান্ত জটলা ও পারিবারিক কলহের জেরে এক ওমানপ্রবাসীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর নাম জুয়েল, যিনি কিছুদিন আগে ওমান থেকে দেশে ফেরেন। এ ঘটনায় তাঁর চাচি জেসমিন আক্তারের (২৫) বিরুদ্ধে মারাত্মক আঘাতের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত গৃহবধূ আত্মগোপনে রয়েছেন।
​চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের মজ্জাদপাড়া গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, প্রবাসে থাকাকালে পরিবারের সাথে যোগাযোগের সূত্রে জেসমিন আক্তারের সাথে জুয়েলের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সম্প্রতি দেশে ফেরার পর জুয়েলের বিয়ের আলোচনা শুরু হলে তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। গত মঙ্গলবার রাতে জেসমিনের ঘরে অবস্থানকালে তিনি জুয়েলের ওপর হামলা চালান এবং সেখান থেকে সটকে পড়েন।
​গুরুতর আহত অবস্থায় স্বজনেরা জুয়েলকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।
​এ বিষয়ে জানতে অভিযুক্ত জেসমিনের সাথে যোগযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd