• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে ৪৮ ক্যান হান্টার বিয়ারসহ আটক ১

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৫৭ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র অভিযানে ৪৮ ক্যান হান্টার বিয়ার ও একটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, গত ২১ জুলাই রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দমদমিয়া বিওপি চেকপোস্টে চট্টগ্রাম থেকে টেকনাফগামী পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে নিয়মিত তল্লাশি চালানো হয়। এ সময় বাসের পেছনের আসনে বসা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ৩০০ মিলিলিটারের ৪৮ ক্যান হান্টার বিয়ার উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার মৃত জামাল হোসেনের ছেলে মো. হাশিম (৫৬)।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৪৮ ক্যান হান্টার বিয়ার এবং একটি মোবাইল ফোন। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১৭ হাজার টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটক মো. হাশিম এর আগেও একই ধরনের অভিযোগে বিজিবির হাতে আটক হয়েছিলেন এবং বর্তমানে তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন।
আটক ব্যক্তি ও জব্দ করা আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd