• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪

টেকনাফে বিজিবির অভিযানে ৮,৮১০ পিস ইয়াবাসহ দুইজন আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৪২ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র অভিযানে ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মালবাহী পিকআপ ও একটি বাটন মোবাইল ফোনসহ দুইজনকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপি চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মালবাহী পিকআপে নিয়মিত তল্লাশি চালানো হয়। এ সময় বিজিডি-১১৩৩ সিপাহী ডগ ‘চেরী’ গাড়িটিতে মাদকের উপস্থিতির সংকেত দিলে বিজিবি সদস্যরা বিস্তারিত তল্লাশি করেন।
তল্লাশির একপর্যায়ে পিকআপটির চালকের আসনের সামনের ড্যাশবোর্ডের ভেতরে কাপড়ে মোড়ানো একটি পোটলা থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার ৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপের চালক ও তার সঙ্গে থাকা অপর ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন জামালপুর জেলার ইসলামপুর থানার কুমিদার গ্রামের মো. নুর ইসলাম (৪২) ও মো. রুবেল (২৫)।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক দুই আসামি, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd