• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার উত্তর বড়বিল গ্রামের জাহাঙ্গীর আলমের কাছ থেকে ২০ লাখ টাকা ও ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৭১ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র মাদকবিরোধী অভিযানে এক অটোরিকশাচালককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগদ ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, ১৮ পিস বার্মিজ ইয়াবা, একটি অটোরিকশা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুপাড়া বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বড় বিল গ্রামের লেঙ্গুর বিল উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তি হলেন উখিয়া উপজেলার উত্তর বড়বিল গ্রামের মৃত আলী আহমেদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৬)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম তার কাছে ইয়াবা এবং মাদক কেনাবেচার নগদ টাকা থাকার কথা স্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নগদ ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, ১৮ পিস বার্মিজ ইয়াবা, একটি অটোরিকশা এবং মাদক পাচারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামি ও জব্দকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd