• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪

উখিয়ায় বিজিবি-কৃষি অফিসের যৌথ অভিযানে ১৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা ১৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ আনজুমানপাড়ার বটতলী কবরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পালংখালী বিওপি কমান্ডার সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অভিযানকালে আনজুমানপাড়া বটতলী এলাকার তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়, যা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে বিজিবির দাবি।
বিজিবি জানায়, অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উদ্ধার করা ইউরিয়া সার এবং পলাতকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
৬৪ বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে সার, তেলসহ অন্যান্য বাংলাদেশি পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও চোরাচালান প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে তাদের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd