• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ ও উখিয়ায় ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ৬৪ বিজিবি মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস শাহপরীরদ্বীপে বন্যার্তদের পাশে জেলা জামায়াত আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের যৌথ অভিযান; কক্সবাজারে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ রামুতে ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাবুল গ্রেফতার দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে কোস্ট গার্ড, উপকূলীয় এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত টেকনাফে বিএনপি নেতা ওসমান গণীর পিতার জানাজায় সর্বস্তরের মানুষের ঢল রামুর ৪ ইউনিয়নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পক্ষে ডা. মোহাম্মদুল হক জনির ত্রাণ বিতরণ চট্টগ্রামের পতেঙ্গায় ৪০০ বোতল বিদেশি মদ জব্দ। বাঁশখালীতে ২ অবৈধ ট্রলিং বোট ও জালসহ ৩৭ জেলে আটক

মায়ানমার থেকে ফেরার পথে ১২ লাখ ৪৮ হাজার টাকা ও দুই ব্যক্তি আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৪ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় মায়ানমারে বাংলাদেশি পণ্য পাচার করে ফেরার সময় দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল গ্রামের আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আফসার উদ্দিন (২৮) এবং আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২৯)।
বিজিবি জানায়,রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুইল্লাখালী সীমান্ত এলাকা দিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবির টহল দল। পরে তাদের চ্যালেঞ্জ করে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিজিবিকে জানান, তারা বাংলাদেশ থেকে সার ও তেল মায়ানমারে পাচার করে ওই অর্থ নিয়ে দেশে ফিরছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। চোরাকারবারী ও মাদক সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd