• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ ও উখিয়ায় ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ৬৪ বিজিবি মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস শাহপরীরদ্বীপে বন্যার্তদের পাশে জেলা জামায়াত আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের যৌথ অভিযান; কক্সবাজারে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ রামুতে ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাবুল গ্রেফতার দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে কোস্ট গার্ড, উপকূলীয় এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত টেকনাফে বিএনপি নেতা ওসমান গণীর পিতার জানাজায় সর্বস্তরের মানুষের ঢল রামুর ৪ ইউনিয়নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পক্ষে ডা. মোহাম্মদুল হক জনির ত্রাণ বিতরণ চট্টগ্রামের পতেঙ্গায় ৪০০ বোতল বিদেশি মদ জব্দ। বাঁশখালীতে ২ অবৈধ ট্রলিং বোট ও জালসহ ৩৭ জেলে আটক

কক্সবাজার ঝিলংজার রোকসানা উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৩০ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

টেকনাফে প্রতিনিধি: মিসবাহ উল্লাহ,

কক্সবাজারের উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ রোকসানা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
​শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
​গ্রেপ্তারকৃত রোকসানা বেগম কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকার আব্দুল জলিলের স্ত্রী।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় অবস্থান নেয়। এ সময় রোকসানা বেগমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে নারী ফোর্সের সহায়তায় তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটগুলো থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
​এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটক নারী অভিনব কায়দায় ভ্যানিটি ব্যাগে লুকিয়ে এই বিশাল ইয়াবার চালানটি পাচার করছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উখিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd