• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক:

টেকনাফে বিজিবির জোড়া অভিযানে মিয়ানমারে পাচারের আগে ৩৩ বস্তা সার ও ২টি কাঠের নৌকা জব্দ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৭৬ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

পূর্বনির্ধারিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফে পৃথক দুটি অভিযানে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩৩ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দমদমিয়া বিওপির আভিযানিক দল রাত ১২টা ১০ মিনিটে জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে নাফ নদীর তীর থেকে একটি হস্তচালিত কাঠের নৌকাসহ মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার জব্দ করে।
এর মাত্র ১০ মিনিট পর, রাত ১২টা ২০ মিনিটে ওমরখাল সংলগ্ন নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও একটি হস্তচালিত কাঠের নৌকাসহ মালিকবিহীন অবস্থায় ২৩ বস্তা সার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে মোট ৩৩ বস্তা সার ও ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৫৯ হাজার ৩০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত সার ও কাঠের নৌকার বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd