• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ ও উখিয়ায় ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ৬৪ বিজিবি মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস শাহপরীরদ্বীপে বন্যার্তদের পাশে জেলা জামায়াত আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের যৌথ অভিযান; কক্সবাজারে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ রামুতে ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাবুল গ্রেফতার দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে কোস্ট গার্ড, উপকূলীয় এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত টেকনাফে বিএনপি নেতা ওসমান গণীর পিতার জানাজায় সর্বস্তরের মানুষের ঢল রামুর ৪ ইউনিয়নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পক্ষে ডা. মোহাম্মদুল হক জনির ত্রাণ বিতরণ চট্টগ্রামের পতেঙ্গায় ৪০০ বোতল বিদেশি মদ জব্দ। বাঁশখালীতে ২ অবৈধ ট্রলিং বোট ও জালসহ ৩৭ জেলে আটক

রামুতে গহিন জঙ্গল থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

রামু প্রতিনিধি। / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রামু
কক্সবাজারের রামু উপজেলায় গহিন জঙ্গল থেকে শরীরে একাধিক আঘাতের চিহ্নযুক্ত ইউনুস (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
​আজ (শুক্রবার) উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব দারিয়ার দিঘী এলাকার মদিনাবাগের পূর্ব পাশের একটি নির্জন জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয়  সূত্রে জানা গেছে, খুনিয়া পালং ইউনিয়নের মদিনাবাগ এলাকার পূর্ব পাশের গহিন জঙ্গলে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন কাঠকুড়ানি ও স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি জানাজানি হলে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রামু থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত ইউনুসের শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। তাকে অন্য কোনো স্থানে পরিকল্পিতভাবে হত্যা করার পর মরদেহ আড়াল করতে এই দুর্গম ও গহিন জঙ্গলে ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd