• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১০৮ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার ।

জেলের ছদ্মবেশে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা পাচারের সময় কক্সবাজারের উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি হলেন উখিয়া উপজেলার নলবনিয়া গ্রামের মাহাবুব আলমের ছেলে মো. রাশেদুল (২৫)। সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৯-এর প্রায় ৫০০ গজ উত্তরে এবং বিওপি থেকে সাড়ে ৩ কিলোমিটার দক্ষিণে নলবনিয়া এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মিয়ানমারের দিক থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে আসতে দেখে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
পরে তার কোমরে বাঁধা এবং হাতে থাকা মাছের ঝুড়ি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ছয়টি কার্টনে থাকা ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাশেদুল স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। তিনি আরও জানান, বিজিবির নজর এড়াতে তিনি ও তার সহযোগীরা প্রায়ই জাল ও মাছের ঝুড়ির মধ্যে ইয়াবা লুকিয়ে সীমান্ত পার করে নিয়ে আসতেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd