• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের আগে ৩২ বস্তা সার ও দুই নৌকা জব্দ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১০৩ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে পৃথক দুই অভিযানে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩২ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ জুন) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)  টেকনাফ ব্যাটালিয়নের অধীন দমদমিয়া বিওপির আভিযানিক দল ২৮ ও ২৯ জুন পৃথক দুটি অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে ২৮ জুন সকাল সাড়ে ৮টার দিকে জাদিমুড়া পোস্টসংলগ্ন হাবিবুল্লাহ জোড়া এলাকায় নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার ও একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
পরদিন ২৯ জুন ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত আরেকটি অভিযানে আরও ২২ বস্তা সার ও একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। এসব সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল বলে বিজিবির দাবি।
পৃথক দুটি অভিযানে মোট ৩২ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য দেশে প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দকৃত সার ও হস্তচালিত কাঠের নৌকার বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd