• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮৩ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

 

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র অভিযানে ৮৪ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ জুন) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক প্রেস

বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৬ জুন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায়, একটি প্রাইভেটকারে করে কক্সবাজার থেকে টেকনাফের দিকে মাদকের একটি চালান নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে বিশেষ যানবাহন তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এ সময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তার ব্যবহৃত ব্যাগসহ গাড়ির লাগেজ অংশ তল্লাশি করা হয়। পরে একটি কালো ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই সংশ্লিষ্ট যাত্রী মো. হারুন অর রশিদ (২৭)-কে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তি ও জব্দ করা ফেনসিডিল নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd