• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট উখিয়ার তুতুরারবিলের সিএনজি চালক হামিদুল রেজুখাল চেকপোস্টে ৪,৫০০ ইয়াবাসহ আটক টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে দেশীয় চোলাই মদ ও বাসসহ দুই অভিযুক্ত আটক টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৪৪ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৭ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ আনজুমানপাড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা সার ও তেল উদ্ধারে অভিযান চালানো হয়। অভিযানের আগে বিষয়টি উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা এবং কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকারকে অবহিত করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তা ও ৬৪ বিজিবির সহকারী পরিচালক মো. মাসুদ রানার নেতৃত্বে বিজিবির টহল দল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনজুমানপাড়া এলাকার সাতটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত ইউরিয়া সার ও সয়াবিন তেল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
৬৪ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এছাড়া সার পাচার প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd