• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

রামুতে রাখাইন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

রামু প্রতিনিধি। / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রামু (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি এলাকায় রহস্যজনকভাবে এক রাখাইন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম স্থানীয় সূত্রে ওয়ানরাখাইন বলে জানা গেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে ওয়ানরাখাইনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পরে বিষয়টি রামু থানা পুলিশের কাছে জানানো হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।
জানা গেছে, নিহত ওয়ানরাখাইন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের একজন কর্মী ছিলেন। পুলিশ নিহতের মৃত্যু রহস্যজনক নাকি অন্য কোনও কারণ আছে — তা তদন্ত করে নিশ্চিত করবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd