• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৬৪ (বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুন রাত সাড়ে ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল রহমতের বিল এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় ১১টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় টহল দল।
এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি ব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে সংরক্ষিত ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার মালিককে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তবে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি আরও জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd