• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮৬ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি উখিয়া উপজেলার বালুখালী এলাকার শিয়ালীপাড়া গ্রামের মৃত জালালের ছেলে মো. কাদের (৩৮)।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী চৌধুরীর ঘের এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমার সীমান্তের দিক থেকে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন।
পরে ওই ব্যক্তির হাতে থাকা কাপড়ের পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে ১৪ কার্টনে রাখা ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মো. কাদের স্বীকার করেন যে, তিনি মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ চালানের সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারি ও সরবরাহকারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd