• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

শীলখালী চেকপোস্টে মিনিবাসে ইয়াবা পাচার: উখিয়া ৬৪ বিজিবি’র হাতে মাদকসহ আটক ১

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

গ্রেফতারকৃত আসামী কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন বড় মহেশখালী গ্রামের বাসিন্দা মৃত আকতার হোসেন এর ছেলে মোঃ নাসির উদ্দিন খোকন (২৩)।

গতকাল ১৭ জুন আনুমানিক রাত সাড়ে আটটার দিকে’ টেকনাফ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিনি বাস শীলখালী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিবি ডগ জ্যাক (নারকোটিক্স) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশীকালে ডগ জ্যাক কর্তৃক যাত্রীর সিটের নিচ থেকে কালো কসটেপ দ্বারা মোড়ানো খাকী রংয়ের বায়ুরোধী ৩০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক করা হয় বাসের যাত্রী মোঃ নাসির উদ্দীন খোকন (২৩), পিতাঃ মৃত আকতার হোসেন, গ্রাম: বড় মহেশখালী, পোস্ট: কুলাল পাড়া, থানা: মহেশখালী ও জেলা: কক্সবাজারকে। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd