কক্সবাজার প্রতিনিধি:
আজ ১৮ জুন (বৃহস্পতিবার) দুপুর ১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডের আলীর জাহাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আলীর জাহাল এলাকার বাসিন্দা মোহাম্মদ আমির ফায়সাল আক্তার এর বসতবাড়িতে কতিপয় অপরাধী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার একটি বিশেষ টিম সেখানে আকস্মিক অভিযান চালায়।
অভিযানকালে মূল অভিযুক্ত মোহাম্মদ আমির ফায়সাল আক্তার এবং তার সহযোগী মো মোঃ জাহিদ হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা ঘর ও আশপাশে তল্লাশি চালিয়ে নিম্নলিখিত আলামতগুলো উদ্ধার ও জব্দ করা হয়:
অস্ত্র ও সরঞ্জাম: ২টি দেশীয় বন্দুক এবং ৩টি ধারালো ছুরি।
মাদকদ্রব্য: ১,০৩০ (এক হাজার ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট।
মাদক বিক্রয়ের নগদ ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা। অপরাধমূলক কাজে ব্যবহৃত ২টি নম্বরবিহীন মোটরসাইকেল।
কক্সবাজার সদর থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে অপরাধ ও মাদকমুক্ত করতে পুলিশের এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।