• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে গোয়ালঘর থেকে দেশীয় বন্দুক ও দা উদ্ধার করল র‌্যাব-১৫

কক্সবাজার প্রতিনিধি। / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কক্সবাজার: রামু থানাধীন কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং একটি বড় ধারালো দা উদ্ধার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। এই তথ্য যাচাইয়ে ১৫ জুন ২০২৬ রাত ৯:৩০ ঘটিকায় র‌্যাবের চৌকস দলটি সেখানে তল্লাশি অভিযান চালায়।

অভিযানকালে একটি বসতবাড়ির সাথে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা জায়গায় ময়লার স্তূপের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় অস্ত্র দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো:
০১টি দেশীয় তৈরি একনলা বন্দুক (দৈর্ঘ্য ৫৩.৫ ইঞ্চি)
০১টি কাঠের হাতলযুক্ত ধারালো দা/ম্যাচেট (দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি)
র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র‌্যাব-১৫ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসী-অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd