কক্সবাজার প্রতিনিধি: “বাংলাদেশে কাউকে পুশ-ইন (জোরপূর্বক অনুপ্রবেশ) করাতে হলে আগে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে পাঠাতে হবে, কারণ তার মা বরিশালের মেয়ে”— এমন মন্তব্য করেছেন যুবনেতা আল মামুন রাসেল।
সম্প্রতি এক বিবৃতিতে তিনি ভারতের উদ্দেশ্যে এই তীব্র প্রতিক্রিয়া জানান।
আল মামুন রাসেল বলেন, সীমান্তে পুশ-ইন বা জোরপূর্বক পুশব্যাকের মতো যেকোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। শুভেন্দু অধিকারীর পারিবারিক সূত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, “যদি কাউকে পুশ-ইন করতেই হয়, তবে তার সূত্রপাত শুভেন্দুকে দিয়েই হওয়া উচিত; যেহেতু তার মায়ের জন্মস্থান এই বাংলাদেশেই।”
তিনি আরও যোগ করেন, দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে হলে যেকোনো দেশেরই অন্য দেশের সার্বভৌমত্ব এবং জনগণের মর্যাদার প্রতি সম্মান জানানো উচিত। সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে বা জোরপূর্বক কোনো পদক্ষেপ নিয়ে পরিস্থিতি জটিল না করার জন্য তিনি আহ্বান জানান।