• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

টেকনাফে পৌর শ্রমিক দল সভাপতির ওপর সশস্ত্র হামলা, অবস্থা আশঙ্কাজনক: সদর ইউনিয়ন শ্রমিক দলের তীব্র নিন্দা

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ১৯৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মিসবাহ উল্লাহ, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদের ওপর এক বর্বরোচিত ও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়েছে।
​এই নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দল।
​এক যৌথ বিবৃতিতে টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন:
​”পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ ভাইয়ের ওপর আওয়ামী লীগ ও যুবলীগের চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করছি। একজন জনপ্রিয় শ্রমিক নেতাকে এভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করা প্রমাণ করে তারা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই।”
​

বিবৃতিতে শ্রমিক দল নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলার মূল হোতা এবং জড়িত সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd