• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও ৫৭ লিটার চোলাই মদ উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৩৭ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেট, ৫৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। এ ঘটনায় এক ইজিবাইক চালককে আটক করা হয়েছে।

বুধবার (২৭ মে) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে সী-বীচ ও দমদমিয়া বিওপি’র চেকপোস্টে পৃথক দুটি অভিযান চালানো হয়।
গত ২৬ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কের হাবীবছড়া বাজার এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিজিবি। রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে পৌঁছালে চালকের আচরণ সন্দেহজনক মনে হয়। এসময় বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে চালক মোটরসাইকেল ফেলে পাশের গ্রামে পালিয়ে যায়।
পরে জব্দ করা মোটরসাইকেলটি সী-বীচ বিওপিতে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে মোটরসাইকেলের তেলের ট্যাংকের পাশের প্রটেক্টরের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, একইদিন বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে দমদমিয়া বিওপি চেকপোস্টে হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এসময় চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় ইজিবাইকটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। পরে ইজিবাইকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি কালো পলিথিনের ভেতর থেকে মোট ৫৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইজিবাইকের চালককে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটক আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং জব্দকৃত মোটরসাইকেলের বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd