• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

কক্সবাজারের উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ২,৪০,০০,০০০/- (দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা মূল্যের ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন আনুমানিক দুই কোটি চল্লিশ লক্ষ টাকা মূল্যের ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার ২৬ মে আনুমানিক দুপুর ১২ টার পরে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি‘র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে এবং বিওপি হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ পূর্ব-দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ১.৩০ ঘটিকায় সন্দেহভাজন ০৪ জন ব্যক্তি মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল দূর থেকে তাদের চ্যালেঞ্জ করে। পরবর্তীতে উক্ত সন্দেহভাজন ব্যক্তিগণ বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে হাতে থাকা কাপড় দিয়ে মোড়ানো ০৩টি পোটলা ফেলে কাটাখাল গ্রামের দিকে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ০৩টি পোটলার ভিতর হতে খাকী রঙ্গের প্যাকেটের নীল রঙ্গের বায়ুরোধী ০৮ কাট অথ্যার্ৎ ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd