• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামু খুনিয়াপালং ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার র‌্যাব- ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার কক্সবাজার সীমান্তে ৬০০ অসহায় মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট উখিয়ার তুতুরারবিলের সিএনজি চালক হামিদুল রেজুখাল চেকপোস্টে ৪,৫০০ ইয়াবাসহ আটক টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে দেশীয় চোলাই মদ ও বাসসহ দুই অভিযুক্ত আটক টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস

কক্সবাজারের টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবি’র অভিযান, আটক ২

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৭০ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা, নোট তৈরির সরঞ্জাম এবং একটি অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৪ মে) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ জাদিমুরা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাল টাকার নোট প্রস্তুত ও প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ, বিপুল পরিমাণ জাল নোট এবং সরবরাহ কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজার সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্প এলাকার কোনো একটি স্থানে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির হাট ও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের উদ্দেশ্যে বিপুল পরিমাণ জাল টাকা প্রস্তুত করা হচ্ছে। পরে টেকনাফ ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত সার্ভেল্যান্স জোরদার করে জাল নোট প্রস্তুতকারী একটি চক্রকে শনাক্ত করে।

পরিকল্পনা অনুযায়ী রবিবার সকাল ৯টা থেকে বিজিবির একটি বিশেষ গোয়েন্দা দল জাদিমুরা বাজার, মুচনী বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় কৌশলগত অবস্থান নেয়। দুপুর ২টার দিকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি অটোরিকশাযোগে জাল নোট তৈরির কারখানায় আসতে দেখা যায়। পরে তারা স্থান ত্যাগ করে হ্নীলার দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা মুচনী বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা দমদমিয়ার দিকে পালানোর চেষ্টা করলে বিজিবির আভিযানিক দল ধাওয়া করে তাদের আটক করে। পরে তাদের দেওয়া তথ্য ও প্রযুক্তিগত তদন্তের ভিত্তিতে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, দুটি কালার প্রিন্টার, ৫১ লাখ ৩৪ হাজার ১০০ টাকার জাল নোট, জাল নোট তৈরির কাঁচামাল, একটি জাল টাকা কাটার মেশিন এবং একটি অটোরিকশা।
আটককৃতরা হলো— জাদিমুরা এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা আজিজুর আহম্মদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নাজমুল (২৭)।
বিজিবি জানিয়েছে, তাদের তাৎক্ষণিক, দক্ষ ও কৌশলগত অভিযানের ফলে জাল টাকা প্রস্তুতকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd