• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১২১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

​দিদারুল আলম জিসান (কক্সবাজার):
​কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার ভোররাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৫ ব্লকে এই সফল অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন-এর অধিনায়ক ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।
​আটককৃতরা হলেন:
​মো. জাহিদ হোসেন (৩৮): পিতা- শামসু আলম, লম্বাশিয়া ১-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্প (ব্লক সি-৯)।
​নুর হোসেন (১৮): পিতা- দিল মোহাম্মদ, লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্প (ব্লক সি-১৫)।
​আব্দুল হামিদ (৩২): পিতা- মোহাম্মদ হোসেন, লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্প (ব্লক এ-৪)।
​যেভাবে চালানো হয় অভিযান:
এডিআইজি সিরাজ আমীন জানান, মঙ্গলবার ভোররাতে লম্বাশিয়া ১-ইস্ট ক্যাম্পের সি-১৫ ব্লকের এক ব্যক্তির বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার একটি বড় চালান লেনদেনের উদ্দেশ্যে বেশ কয়েকজন জড়ো হয়েছে—এমন গোপন সংবাদ পায় এপিবিএন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ওই সন্দেহজনক ঘরে অভিযান চালায়।
​এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৫ থেকে ৬ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
​উদ্ধারকৃত অস্ত্র ও মাদক:
আটককৃতদের দেহ ও ঘটনাস্থল তল্লাশি করে উদ্ধার করা হয়-
​৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা
​১টি বিদেশি পিস্তল
​৩টি ম্যাগজিন
​২৭ রাউন্ড তাজা গুলি
​এডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd