প্রেসবিজ্ঞপ্তি:
মাতারবাড়ীর কর্মহারা মানুষের চাকরি নিশ্চিতকরণ, ২১ ক্যাটাগরির ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত বাস্তবায়ন, স্থানীয় জনপ্রতিনিধিকে প্রাণনাশের হুমকিদাতা কোলপাওয়ার জেনারেশন কোম্পানীর অসাধু কর্মকর্তা ও সিন্ডিকেটের মূলহোতা মিজানসহ সংশ্লিষ্ট সকল দূর্নীতিবাজদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাতারবাড়ীর সর্বস্থরের জনসাধারণের আয়োজনে ১৯ মে বিকাল ৩টায় মাতারবাড়ী সাইরার ডেইল ২ নং গেইট সংলগ্ন এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হবে।
কোলপাওয়ার জেনারেশন কোম্পানির সকল শ্রমিক কর্মচারি ও মাতারবাড়ীর সকল কর্মহারা মানুষের যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ – স্কপ, কক্সবাজার জেলা কমিটি একাত্মতা প্রকাশ করছেন এবং মাতারবাড়ীর কোলপাওয়ার জেনারেশন কোম্পানীর অসাধু কর্মকর্তা ও সিন্ডিকেটের মূলহোতা মিজানসহ সংশ্লিষ্ট সকল দূর্নীতিবাজদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।