রামু (কক্সবাজার):
কক্সবাজারের রামুতে অভিনব কায়দায় শরীরে পেঁচিয়ে ইয়াবা পাচারের সময় তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারের কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও (টমটম) জব্দ করেছে র্যাব।
জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল রামু এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। ইজিবাইকে থাকা তিন নারীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী র্যাব সদস্যদের সহায়তায় তাদের দেহ তল্লাশি করা হয়। পরে তাদের শরীরে বিশেষ কায়দায় পেঁচানো অবস্থায় উক্ত পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।