• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামু খুনিয়াপালং ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার র‌্যাব- ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার কক্সবাজার সীমান্তে ৬০০ অসহায় মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট উখিয়ার তুতুরারবিলের সিএনজি চালক হামিদুল রেজুখাল চেকপোস্টে ৪,৫০০ ইয়াবাসহ আটক টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে দেশীয় চোলাই মদ ও বাসসহ দুই অভিযুক্ত আটক টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস

রামুতে পুলিশের সফল অভিযান: দেশীয় বন্দুক ও ইয়াবাসহ কুখ্যাত ডাকাত সেলিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৯২ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

​নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় সচল আগ্নেয়াস্ত্রসহ মোঃ সেলিম (২৮) নামের এক কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। ধৃত আসামির বিরুদ্ধে পূর্বের আরও ৯টি অপরাধমূলক মামলা রয়েছে।
​গতকাল ১৭ মে (রবিবার) বিকেল ও রাতে পৃথক স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার ও অস্ত্র-মাদক উদ্ধার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনা এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে এসআই জয়নাল আবদীন সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালান। বিকেল আনুমানিক ৬:৫০ ঘটিকায় রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউপির রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে আবুর দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী সেলিমকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬০ হাজার টাকা মূল্যের ২০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, গ্রেফতারকৃত সেলিম ওই অঞ্চলের একজন চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছিল।
​পরবর্তীতে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সেলিম নিজের কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তি মোতাবেক একই দিন রাত ৯:১৫ ঘটিকায় ফতেখাঁরকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাইট্টা পোল নামক ব্রিজের পশ্চিম পাশের পিলারের নিচে অভিযান চালানো হয়। সেখানে লতাপাতা দিয়ে লুকিয়ে রাখা অবস্থা থেকে আসামি সেলিম নিজ হাতে একটি সচল দেশীয় একনলা বন্দুক (বাটসহ দৈর্ঘ্য ৪৮ ইঞ্চি, ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত) বের করে দেয় এবং পুলিশ সেটি জব্দ করে।

​গ্রেফতারকৃত মোঃ সেলিম (২৮) রামুর ০৫নং ফতেখাঁরকুল ইউপির ২নং ওয়ার্ডের মধ্যম মেরুংলোয়া এলাকার নুরুল হক ও রেহানা আক্তারের ছেলে। বর্তমানে সে খুনিয়াপালং ইউনিয়নের পাইনবাগান এলাকায় বসবাস করছিল।

​পুলিশ জানায়, সেলিমের বিরুদ্ধে রামু ও কক্সবাজার সদর থানায় পূর্বের ৯টি গুরুতর মামলা রয়েছে। যার মধ্যে পেনাল কোডের অধীনে ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, চুরি, মারামারি ও হত্যাচেষ্টা মামলাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের একাধিক মামলা রয়েছে।
​অস্ত্র ও মাদক উদ্ধারের এই ঘটনায় আসামির বিরুদ্ধে রামু থানায় নতুন করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd