• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: ডাকাত দলের সদস্য ‘কালা হাসান’ নিহত

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৩৯ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটেছে ঘটেছে । এ ঘটনায় হাসান আহমেদ ওরফে কালা হাসান (৪৫) নামে ডাকাত দলের সক্রিয় এক রোহিঙ্গা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১৫ মে) সকালে টেকনাফস্থ ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত হাসান আহমেদ ওরফে কালা হাসান (৪৫) টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের সুলতান আহমেদের ছেলে।
এপিবিএন জানায়, বৃহস্পতিবার রাতে এইচ-ব্লকে রোহিঙ্গা ডাকাত সাদ্দাম ও তার গ্রুপের সদস্যরা সশস্ত্র অবস্থায় প্রবেশ করে। পূর্বশত্রুতার জেরে তারা হাসানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বুকের ডান পাশে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। ঘটনার পর সাদ্দাম গ্রুপের সদস্যরা এইচ-ব্লকের পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
পরে স্থানীয় রোহিঙ্গারা হাসানকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে হাসানের মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে নয়াপাড়া এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশকে জানায়। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
এপিবিএন সদস্যরা জানান, আগে ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন হাসান। তার বিরুদ্ধে আদালতে তিনটি অস্ত্র মামলা, দুটি ডাকাতি প্রস্তুতির মামলা এবং দুটি অপহরণ মামলা বিচারাধীন।
১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ, জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd