চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ আরিফ (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল বাকলিয়া থানা এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করে আরিফকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কৌশলে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দীঘি মৌলবি বাজার এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,
তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে সরবরাহ করে আসছিলেন।
মাদক ব্যবসার জন্য তিনি ছদ্মবেশ ও বিভিন্ন কৌশল অবলম্বন করতেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
”মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” — আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা
পুলিশ জানায়, মাদকের এই বিশাল চালানটি কোথায় যাচ্ছিল এবং এর মূল হোতা কারা, তা নিশ্চিত হতে আরও তদন্ত চালানো হবে।